অকস্মাৎ
একটু ও জানতে পারিনি
বিশ্বাস কর!
কিন্তু কি যে হল হঠাৎ-
রাতের আঁধার আমায় ঘিরে ধরে
আপাদমস্তক
দুহাতে সরাতে যত যাই
দুর্ভেদ্য চাদর কেন
সরেনা একটুও কিছুতেই
হাতের আঙুল খুঁজে স্তব্ধতা
গ্রাস করে মন।
কোথায় হারিয়ে গেল
আমার একান্ত প্রিয় জন।
আমি যে চক্ষু হীন
তবুও হিয়ার প্রকট
উপস্থিতি
তুমি না জানিলে কিছু
নতুন এ দেহের আকৃতি।
আছে সব- তবু সেই
দুর্ভেদ্য চাদর
আমাদের করিয়াছে
এই জনমের মত পর।