Thursday, March 19, 2015

পাগলামি
সে আমাকে গোপনে
অজস্র বার বলেছে
আসলে সে নিজেই জানেনা
কেন দিন রাত এক করে
কার জন্যে কেঁদেছে ।

আমার অবিশ্বাসী ঠোঁটে
তাচ্ছিল্যের হাসি
দেখে তাই মুখ ফিরিয়েছিল
মুখেতে চোখ রেখে দেখে
বলেছিল- তুমি নয়, ঠিক আমি ।

মুহূর্তের মায়ায় তাই
প্রশ্ন করি- কে তোমার প্রেমিক
তুমি কার জন্যে কাঁদো?
জানেনা কেন কাঁদে, শুধু বুক ফেটে
কান্না আসে, এমনি পাগলামি ।

No comments:

Post a Comment